চট্টগ্রাম ০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ৮ পিস ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার

আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৩টার দিকে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে এএসআই সেলিম ও পিএসআই দীপ্তিষ ঢালীসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালীবাড়ি এলাকার রেডিয়েন্স ক্লাব প্রাঙ্গণে অভিযান চালিয়ে বকচর গ্রামের আব্দুল কুদ্দুস সরদারের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩৮)-কে আটক করা হয়। তিনি এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে পরিচিত।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করতে গেলে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ৮ পিস ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার

আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১০:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬