চট্টগ্রাম ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নাগরিক সেবা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহীকে নতুনভাবে ঢেলে সাজাতে চান রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০৭:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীঃ রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)-এর প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, রাজশাহী মহানগরীকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে নতুনভাবে সাজানো হবে। নাগরিক সেবা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।

বৃহস্পতিবার নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে রাসিকের প্রকৌশল বিভাগ আয়োজিত ‘চলমান উন্নয়ন কাজ অবহিতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

রাসিক প্রশাসক বলেন, নাগরিক সেবার প্রধান প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন। দলমত নির্বিশেষে জনগণের জন্য সেবা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে স্বচ্ছতা, পবিত্রতা ও জবাবদিহিতা বজায় রেখে কাজ করতে হবে। কাজের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বাড়াতে হবে।

তিনি আরও জানান, নাগরিক সুবিধা বৃদ্ধি করতে নগরীর ৩০টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। নির্ধারিত ৯০ দিনের কাজের স্কিমসমূহ সময়মতো শেষ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি, অসমাপ্ত প্রকল্প দ্রুত শেষ করা এবং চলমান উন্নয়ন কাজের গতি বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বিস্তারিত অগ্রগতি উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামানসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

রাসিক প্রশাসক সভা থেকে সংশ্লিষ্ট সবাইকে সরকারের নির্দেশনা ও আইন মেনে সমন্বিত প্রচেষ্টায় রাজশাহী মহানগরকে আধুনিক, বাসযোগ্য ও নান্দনিক নগরীতে রূপান্তরের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নাগরিক সেবা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহীকে নতুনভাবে ঢেলে সাজাতে চান রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

আপডেট সময় : ০৭:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬