চট্টগ্রাম ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দৃষ্টান্তমূলক রায়

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামীর যাবজ্জীবন, শিশু ধর্ষণচেষ্টায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

মু. অলি উল্লাহ ইয়াছিন, স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  • আপডেট সময় : ০৭:৩১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, নোয়াখালী:
নোয়াখালীতে পৃথক দুটি মামলায় এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শাহানারা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার দায়ে তার স্বামী গোলাম সারোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ৬০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঘটনার দিন ২০১৮ সালের ৩ জানুয়ারি ভোরে নামাজরত অবস্থায় শাহানারা বেগমকে পেছন থেকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী। পরে তিনি পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বাবা রুহুল আমিন কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। মামলায় নিহতের ছেলে সাইমুন নিজ বাবার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য প্রদান করেন।

অন্যদিকে, বেগমগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. বরকত উল্লাহ নামে এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঘটনাটি ২০২০ সালের ৮ মার্চ সংঘটিত হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর ভাই মো. ইয়ামিন বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) খ ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিশেষ পিপি মো. সেলিম শাহীন জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন, যা ভুক্তভোগী পরিবারগুলোর জন্য ন্যায়বিচার নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দৃষ্টান্তমূলক রায়

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামীর যাবজ্জীবন, শিশু ধর্ষণচেষ্টায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৭:৩১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬