চট্টগ্রাম ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

জ্বালানি সরবরাহ ও বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারি, প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি: প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ১০:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে কঠোর অবস্থানে যাচ্ছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয় জোরদারে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ মার্চ) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জ্বালানি সরবরাহ ও বাজার নিয়ন্ত্রণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—জেলার প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে সহকারী কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ, ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির মজুদ তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শন, এবং জেলা ও উপজেলা পর্যায়ে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি।

প্রতিদিন ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু জরিমানা নয়, প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এছাড়া জেলার সকল পেট্রোল পাম্প খোলা রাখা, জ্বালানি সরবরাহ, ক্রয়-বিক্রয় ও মজুদের নিয়মিত প্রতিবেদন দাখিল নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাম্পের বাইরে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, খোলা বাজারে জ্বালানি বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মোটরসাইকেলে জ্বালানি নিতে হলে যানবাহনের লাইসেন্স ও চালকের ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

পাশাপাশি জেলা ও উপজেলার সকল ফিলিং স্টেশনে দৈনিক প্রারম্ভিক মজুদ রেকর্ড সংরক্ষণ নিশ্চিত করতে বলা হয়েছে।

সভায় গৃহীত এসব সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি, ভিজিল্যান্স টিমের আহ্বায়ক এবং জেলা তথ্য অফিসারকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জ্বালানি সরবরাহ ও বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারি, প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি: প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

আপডেট সময় : ১০:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬