চট্টগ্রাম ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ঘরমুখো যাত্রীদের স্বস্তি দিতে রাসিকের পাইলট প্রকল্প, প্লাটফর্মে সরাসরি সেবা

ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাসিকের উদ্যোগ: রাজশাহী রেলস্টেশনে ট্রেন যাত্রী সহায়তা কার্যক্রম উদ্বোধন

মোস্তাফিজুর রহমান জীবন
  • আপডেট সময় : ০৫:৫৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো ট্রেন যাত্রীদের সহায়তায় বিশেষ কার্যক্রম চালু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২টায় রাজশাহী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে বাড়ি ফেরা যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সেবার মান বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা একটি পাইলট প্রকল্প হিসেবে পরিচালিত হচ্ছে।

তিনি জানান, যাত্রীদের লাগেজ ও প্রয়োজনীয় সামগ্রী বহনে রেলওয়ে কর্মীদের পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মীরাও সহায়তা প্রদান করবেন। ২০ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রতিদিন ৩টি শিফটে ২৪ ঘণ্টা মোট ৩৬ জন শ্রমিক দায়িত্ব পালন করবেন।

এই কার্যক্রমের আওতায় যাত্রীদের লাগেজ বহন, হয়রানি প্রতিরোধ এবং সার্বিক সহায়তা প্রদান করা হবে। সফল বাস্তবায়নের জন্য রেল কর্তৃপক্ষ, রেল পুলিশসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রশাসক আরও বলেন, রাজশাহীকে আধুনিক ও উন্নত নগরীতে রূপান্তর করতে তিনি প্রশাসক হিসেবে নয়, বরং একজন সেবক হিসেবে কাজ করতে চান। নাগরিক সেবার মান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধন শেষে প্রশাসক রেলওয়ে প্লাটফর্মে আগত যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল আহসান।

এসময় মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জনি, চন্দ্রিমা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম রঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেলসহ রেলওয়ে ও সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঘরমুখো যাত্রীদের স্বস্তি দিতে রাসিকের পাইলট প্রকল্প, প্লাটফর্মে সরাসরি সেবা

ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাসিকের উদ্যোগ: রাজশাহী রেলস্টেশনে ট্রেন যাত্রী সহায়তা কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় : ০৫:৫৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬