চট্টগ্রাম ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পুঠিয়ার বানেশ্বর বাজারে মর্মান্তিক দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, বালুবাহী ট্রাকের চাপায় প্রাণহানি

মোস্তাফিজুর রহমান জীবন
  • আপডেট সময় : ০৭:১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী | রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার বানেশ্বর বাজারের পানহাটা এলাকায় বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মৌগাছি গ্রামের বাসিন্দা দেলোয়ার হাজীর ছেলে কাওসার (৩০) এবং তার পাঁচ বছর বয়সী ছেলে রেদোয়ান (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে রাজশাহী থেকে নাটোরগামী একটি বালুবাহী ডাম্প ট্রাক বানেশ্বর বাজারের পানহাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে পুঠিয়া মেডিকেলে নিয়ে যান।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, রাজশাহী থেকে নাটোরগামী একটি ডাম্প ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পুঠিয়ার বানেশ্বর বাজারে মর্মান্তিক দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, বালুবাহী ট্রাকের চাপায় প্রাণহানি

আপডেট সময় : ০৭:১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬