চট্টগ্রাম ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঢাকা থেকে ফেরার পথে কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় বিক্ষুব্ধ জনতার হাতে আটকা পড়ে নোয়াখালীর লাল সবুজ পরিবহনের বাস। পরে ক্ষমা প্রার্থনায় মুক্তি।

কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, নোয়াখালীর বাস আটকে দিল বিক্ষুব্ধ জনতা

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৭:০২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি।।

বিভাগ বাস্তবায়নের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ শেষে ফেরার পথে নোয়াখালীর একটি যাত্রীবাহী বাসকে আটকে দিয়েছেন কুমিল্লার বিক্ষুব্ধ জনতা। কারণ—বাসের যাত্রীরা কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছিলেন।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় লাল সবুজ পরিবহন নামের বাসটি আটক করা হয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে এবং যাত্রীদের ক্ষমা প্রার্থনার পর বাসটি ছেড়ে দেন বিক্ষুব্ধরা।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুস্তাইন বিল্লাহ ফেরদৌস। তিনি জানান, “বাসে থাকা যাত্রীরা জানালা খুলে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় স্থানীয়রা ক্ষুব্ধ হন। পরে ক্ষমা চাইলে বাসটি ছেড়ে দেওয়া হয়।”

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় বিভাগ দাবি আন্দোলনে অংশ নেওয়া নোয়াখালীর বাসিন্দারা ফেরার পথে কুমিল্লা অংশে এসে ওই স্লোগান দেন। এতে বিক্ষোভে অংশ নেওয়া কুমিল্লার আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে পদুয়ার বাজার এলাকায় বাসটি আটক করেন।

খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. সেলিম ঘটনাস্থলে ফোর্সসহ উপস্থিত হন। স্থানীয় গণ্যমান্যদের মধ্যস্থতায় যাত্রীরা দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ প্রশাসন জানিয়েছে, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা থেকে ফেরার পথে কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় বিক্ষুব্ধ জনতার হাতে আটকা পড়ে নোয়াখালীর লাল সবুজ পরিবহনের বাস। পরে ক্ষমা প্রার্থনায় মুক্তি।

কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, নোয়াখালীর বাস আটকে দিল বিক্ষুব্ধ জনতা

আপডেট সময় : ১০:২৭:০২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫