চট্টগ্রাম ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণ

ঈদের আগে মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত, প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর প্রতিনিধি |

মাদারীপুরের শিবচর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানে নতুন মালামাল তোলার পরই এ দুর্ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘর থেকে বের হয়ে বাজারে গিয়ে দেখতে পান কয়েকটি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একে একে সাতটি দোকান পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তাপ ও তীব্রতা এত বেশি ছিল যে স্থানীয়দের পক্ষে তা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুন নেভানো না গেলে বাজারের আরও অনেক দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল অথবা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ঈদকে সামনে রেখে দোকানে নতুন করে মালামাল তোলা হয়েছিল। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনে সব পুড়ে যাওয়ায় তাদের পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণ

ঈদের আগে মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত, প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় : ০১:৩৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬