চট্টগ্রাম ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৫ থেকে ২৬ মার্চ পর্যন্ত গুরুত্বপূর্ণ নৌঘাটগুলোতে জোরদার নিরাপত্তা

ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে বিশেষ নিরাপত্তা জোরদার: কোস্ট গার্ড দক্ষিণ জোনের টহল ও তল্লাশি শুরু

ইমন রহমান
  • আপডেট সময় : ১১:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা জেলা প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের নৌপথে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।

সোমবার (১৬ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথে নিরাপত্তা জোরদারে নিয়মিত টহল, যৌথ অভিযান ও সাঁড়াশি অভিযান পরিচালনা করছে বাহিনীটি।

তিনি আরও বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে গত ১৫ মার্চ থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চঘাট, ফেরিঘাট ও খেয়াঘাটে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

এ কার্যক্রমের আওতায় ভোলা জেলার ইলিশা, খেয়াঘাট, ভেদুরিয়া, নাজিরপুর, চৌমুহনী; লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ও আলেকজান্ডার; বরিশালের ডিসি ঘাট, উলানিয়া ও পুরাতন হিজলা; পটুয়াখালীর আলীপুর, পটুয়াখালী ও কলাপাড়া; নোয়াখালীর তমুরুদ্দিন ও রাম নেওয়াজ; এবং বরগুনা জেলার কাঠছিড়া ও পাথরঘাটাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এসময় বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহভাজন ব্যক্তি ও নৌযানে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এর ফলে নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

কোস্ট গার্ডের এ নিরাপত্তা কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে এবং ঈদুল ফিতরের পরবর্তী সময়েও যাত্রীদের নৌযাত্রা নিরাপদ রাখতে এ কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১৫ থেকে ২৬ মার্চ পর্যন্ত গুরুত্বপূর্ণ নৌঘাটগুলোতে জোরদার নিরাপত্তা

ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে বিশেষ নিরাপত্তা জোরদার: কোস্ট গার্ড দক্ষিণ জোনের টহল ও তল্লাশি শুরু

আপডেট সময় : ১১:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬