চট্টগ্রাম ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

অবৈধ মাটি কাটার খাদ দেখতে গিয়ে ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল শ্লিপ ম্যান মাসুমের

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত, পাঁচ লাখ টাকায় সমঝোতার চেষ্টা

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)
  • আপডেট সময় : ১০:০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

অবৈধ মাটি কাটার সময় দুর্ঘটনা, নিহতের পরিবারকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েও সমঝোতা হয়নি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার সময় ড্রাম ট্রাকের চাপায় মাসুম (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর স্থানীয়ভাবে পাঁচ লাখ টাকার বিনিময়ে সমঝোতার চেষ্টা করা হলেও তা শেষ পর্যন্ত কার্যকর হয়নি।
রোববার (১৬ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার হাটুরিয়াচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম বাগানবাড়ি লস্করচালা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাটুরিয়াচালা এলাকার লেহাজ উদ্দিন নেহারের কাছ থেকে একই এলাকার আলহাজ হোসেন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লাল মাটি ক্রয় করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চালিয়ে আসছিলেন। ওই কাজে মাটি ভর্তি ট্রাকের শ্লিপ ম্যান হিসেবে কাজ করতেন মাসুম।

রোববার ভোরে মাটি কাটার খাদ দেখতে গেলে একটি মাটি ভর্তি ড্রাম ট্রাকের চাপায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন মাসুম।
এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাটি কাটা কার্যক্রম চালানো হচ্ছিল।

দুর্ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে রোববার সকালে স্থানীয় মেম্বার, গ্রাম্য মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নিহত মাসুমের পরিবারকে পাঁচ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সমঝোতার চেষ্টা করা হয়।
নিহতের প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনা সদস্য জামাল উদ্দিন জানান, স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাসুমের বাড়িতে বসে তার পরিবারকে পাঁচ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে পরে তা বাস্তবায়ন হয়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, মাটির ট্রাকের চাপায় মাসুম নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অবৈধ মাটি কাটার খাদ দেখতে গিয়ে ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল শ্লিপ ম্যান মাসুমের

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত, পাঁচ লাখ টাকায় সমঝোতার চেষ্টা

আপডেট সময় : ১০:০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬