চট্টগ্রাম ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আধ্যাত্মিক পরিবেশে ধর্মীয় আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল

রাউজানের মুহম্মদীয়া দরবার শরীফে মাহে রমজান উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও ভ্রাতৃ সম্মেলন

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ০২:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ |
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজান উপজেলার কচুখাইনে অবস্থিত ঐতিহ্যবাহী মুহম্মদীয়া দরবার শরীফে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও ভ্রাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে আয়োজিত এ মাহফিলে দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

গতকাল শনিবার (১৪ মার্চ) ফাল্গুন মাসের আখেরী শনিবার উপলক্ষে পীরে কামেল, কুতুবুল আকতাব, ইমামে আহলে সুন্নাত হযরত শাহ সুফি মাওলানা মুহাম্মদ ছাহেব (রহ.)–এর ৫৪তম বার্ষিক মাহফিল এবং ৪৯তম বার্ষিক ভ্রাতৃ সম্মেলন আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর প্রতি দরুদ ও সালাম পেশ এবং রূহের মাগফিরাত কামনায় পবিত্র ফাতেহা শরীফ পাঠ করা হয়। আঞ্জুমানে বেতাগীয়া মুহম্মদীয়া হোসাইনিয়ার ব্যবস্থাপনায় খেদমতে আরজ করেন শাহজাদা মুহাম্মদ হোসাইন শাহ সাহেব।

মুহম্মদীয়া দরবার শরীফের সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ কামাল মিয়ার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য সেহরির ব্যবস্থা করা হয়। এতে অংশগ্রহণকারীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আধ্যাত্মিক পরিবেশে ধর্মীয় আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল

রাউজানের মুহম্মদীয়া দরবার শরীফে মাহে রমজান উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও ভ্রাতৃ সম্মেলন

আপডেট সময় : ০২:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬