বিএনপি নেতাদের উপস্থিতিতে হাটিপাড়ায় জাসাসের কর্মসূচি সম্পন্ন
হাটিপাড়া ইউনিয়নে জাসাসের কর্মী সমাবেশে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকার
- আপডেট সময় : ০৬:২৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর উদ্যোগে এক কর্মী সমাবেশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে হাটিপাড়া বনপারিল বাজারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ শিকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের সদস্য মাজহারুল ইসলাম পায়েল, হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল কায়সার রানা, হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য কাজল মাহমুদ আতাউরসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ শিকদার বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করছি। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতীকে ভোট দিন।”
তিনি আরও জানান, জেলা বিএনপির আহ্বায়ক ও মা-মাটি-গণমানুষের নেত্রী আফরোজা খানম রিতা আফার সার্বিক দিকনির্দেশনায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, এই কর্মী সমাবেশের মাধ্যমে হাটিপাড়া ইউনিয়নে জাসাসের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।














