চট্টগ্রাম ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

পাঁচবিবিতে আকস্মিক বৃষ্টিতে মাঠে পানি জমে নুয়ে পড়েছে গম, ভুট্টা ও সরিষা

জয়পুরহাটের পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে খিরাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ০২:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ বাবুল হোসেন | পাঁচবিবি,জয়পুরহাটঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় হঠাৎ মুষলধারে বৃষ্টিতে খিরাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আকস্মিক এই বৃষ্টিতে অনেক কৃষকের জমি পানিতে তলিয়ে যাওয়ায় তারা চরম ক্ষতির মুখে পড়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে প্রায় দুই ঘণ্টা ধরে চলা মুষলধারে বৃষ্টিতে উপজেলার ধরঞ্জী, শ্রীমন্তপুর, হাটখোলা, রতনপুর, রায়পুর, পাড়ইল, নন্দইল ও সমসাবাদসহ বিভিন্ন এলাকার মাঠে হাঁটু সমান পানি জমে যায়। এতে খিরা ও পিয়াজের ক্ষেত পানির নিচে তলিয়ে যায়। পাশাপাশি ভুট্টা, সরিষা ও গমের ক্ষেতও বৃষ্টির পানিতে নুয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের জমির পানি দ্রুত বের করার জন্য কেউ সেচ পাম্প, আবার কেউ শ্যালো মেশিন ব্যবহার করে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন।
কৃষকরা জানান, বর্তমানে খিরার ভরা মৌসুম চলছে। অনেক কৃষক খিরা বিক্রি করে আসন্ন ঈদকে সামনে রেখে পরিবারের প্রয়োজনীয় কেনাকাটার পরিকল্পনা করেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে তাদের সেই স্বপ্ন ভেঙে গেছে।
ধরঞ্জী গ্রামের কৃষক কামরুল ইসলাম বলেন, “অনেক আশা নিয়ে এক বিঘা জমিতে প্রায় ১৫ হাজার টাকা খরচ করে খিরার চাষ করেছিলাম। এবার লক্ষাধিক টাকার খিরা বিক্রির আশা ছিল। আজই খিরা তোলার কথা ছিল, কিন্তু সকালে গিয়ে দেখি জমিতে হাঁটু সমান পানি। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল।”

একই গ্রামের কৃষক আব্দুর রশিদ জানান, “বৃষ্টিতে আমার দুই বিঘা জমির অপরিপক্ব গম নুয়ে পড়েছে। এতে ভালো ফলনের আশা আর নেই।”
আরেক কৃষক নুরুল ইসলাম বলেন, “আমার পিয়াজের জমিতে হাঁটু সমান পানি জমেছে। পানি বের করার তেমন কোনো উপায় নেই। হঠাৎ বৃষ্টিতে বড় ক্ষতির মুখে পড়েছি।”
এ বিষয়ে পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন বলেন, যেসব জমিতে পানি জমেছে সেগুলো থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। যত দ্রুত পানি সরানো যাবে, ততই কৃষকদের ক্ষতি কম হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পাঁচবিবিতে আকস্মিক বৃষ্টিতে মাঠে পানি জমে নুয়ে পড়েছে গম, ভুট্টা ও সরিষা

জয়পুরহাটের পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে খিরাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট সময় : ০২:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬