চট্টগ্রাম ০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মুক্তিযুদ্ধ, আঞ্চলিক ইতিহাস ও সমসাময়িক ঘটনাপ্রবাহ নিয়ে লেখা বইগুলো পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দু

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে লেখক আনোয়ার শাহজাহানের ৬টি গবেষণাধর্মী বই

কামাল খান
  • আপডেট সময় : ০৩:১১:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কামাল খান | সিলেট প্রতিনিধিঃ 

বাংলা একাডেমির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলায় বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানের ছয়টি বই পাওয়া যাচ্ছে। মেলায় তাঁর বইগুলো পাওয়া যাচ্ছে বইপত্র প্রকাশন, ইত্যাদি প্রকাশন, কলি প্রকাশন ও উৎস প্রকাশনের স্টলে।

প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য’, Monuments and Memorials of Bangladesh Liberation War: Sylhet Division, ‘গণ-অভ্যুত্থান ২০২৪: ইতিহাসের কালচিত্র’, ‘স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা’ এবং ‘অপেক্ষার প্রহর’।

গবেষণানির্ভর এসব গ্রন্থে মুক্তিযুদ্ধ, আঞ্চলিক ইতিহাস এবং সমসাময়িক ঘটনাপ্রবাহকে দলিলভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে আঞ্চলিক ইতিহাস নিয়ে তাঁর গবেষণা পাঠক ও গবেষকদের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সাহিত্যপ্রেমী পাঠকদের পাশাপাশি তরুণ গবেষকদের মধ্যেও তাঁর বইগুলো নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ইতিহাসভিত্তিক তথ্যসমৃদ্ধ গ্রন্থ হওয়ায় পাঠকরা বইগুলো সংগ্রহ করছেন বলে প্রকাশনা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দেশের পাশাপাশি বিদেশেও রয়েছে তাঁর বইয়ের পাঠক। অনলাইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকেও তাঁর বই সংগ্রহ করা যাচ্ছে, যা প্রবাসী বাঙালিদের মধ্যেও আগ্রহ সৃষ্টি করেছে।
লেখক আনোয়ার শাহজাহান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি যুক্তরাজ্য থেকে প্রকাশিত আমাদের প্রতিদিন ও লন্ডন বিচিত্রা পত্রিকার সম্পাদক। এছাড়া তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য এবং লন্ডন বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
সাহিত্যচর্চা ও সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবা এবং সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। দেশ ও প্রবাসে ইতিহাসচর্চা এবং সাংস্কৃতিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকা উল্লেখযোগ্য বলে মনে করছেন পাঠক ও সহকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মুক্তিযুদ্ধ, আঞ্চলিক ইতিহাস ও সমসাময়িক ঘটনাপ্রবাহ নিয়ে লেখা বইগুলো পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দু

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে লেখক আনোয়ার শাহজাহানের ৬টি গবেষণাধর্মী বই

আপডেট সময় : ০৩:১১:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬