চট্টগ্রাম ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভেঙে পড়া বোয়ালিয়া সেতুর সংস্কার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন — দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ

গলাচিপায় ভেঙে পড়া বোয়ালিয়া সেতুর দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ নুহু ইসলাম, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৫৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ নুহু ইসলাম, স্টাফ রিপোর্টার:
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্টি ও সদর ইউনিয়নের সংযোগস্থল বোয়ালিয়া খালের ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে। এর ফলে দুই ইউনিয়নের হাজারো মানুষের যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।

শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকালে ভেঙে পড়া ওই সেতুর দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বোয়ালিয়া ব্রীজ বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় জনগণ, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, প্রভাষক মো. নাসির উদ্দিন, প্রভাষক মু. হারুন অর রশিদ, মানবাধিকার সম্পাদক মো. আব্বাস হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ, সদর বিএনপির সভাপতি মু. নাসির উদ্দিন প্যাদা এবং ছাত্রদল নেতা ইলিয়াস হোসাইন।

বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুই ইউনিয়নের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন।”

তারা আরও জানান, “এই সেতুটি স্থানীয় জনগণের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি ভেঙে পড়ায় কৃষিপণ্য পরিবহন ব্যাহত হচ্ছে এবং স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।”

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ভেঙে পড়া বোয়ালিয়া সেতুটি সংস্কার বা নতুনভাবে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভেঙে পড়া বোয়ালিয়া সেতুর সংস্কার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন — দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ

গলাচিপায় ভেঙে পড়া বোয়ালিয়া সেতুর দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৮:৫৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫