চট্টগ্রাম ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চোরাচালান প্রতিরোধে সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও জিরা জব্দ

মোঃ মশিউর রহমান বিপুল
  • আপডেট সময় : ১০:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মশিউর রহমান বিপুল |
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ৬ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিম শিংঝার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। একই দিনে দুপুর ১টার দিকে নাগেশ্বরী উপজেলার রামখান ক্যাম্পের দুইটি বিশেষ টহলদল রামখানা এলাকার খড়ের পাড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৮০ কেজি ভারতীয় জিরা, ৮০টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি এবং ৪৮টি প্যান্টের পিস।
এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চোরাচালান প্রতিরোধে সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও জিরা জব্দ

আপডেট সময় : ১০:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬