চট্টগ্রাম ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ

কালিয়াকৈরে নারীর রহস্যজনক মৃত্যু, লাশ ময়নাতদন্তে গাজীপুর সদর হাসপাতালে

শাকিল হোসেন
  • আপডেট সময় : ১০:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন |
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নামাশুলাই মাঝিপাড়া এলাকায় রাধা রানী (৪০) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রতিবেশীদের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাধা রানীর স্বামী মেঘলাল ওরফে মেগা পেশায় মাছ ব্যবসায়ী। তিনি প্রতিদিনের মতো ভোরে কালিয়াকৈরের মাছের আড়তে চলে যান। সকাল ৬টার দিকে রাধা রানীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে।
নিহতের স্বামী মেঘলালের এক ভাতিজি নাম প্রকাশ না করার শর্তে জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে কোথায় বা কীভাবে ফাঁসি দেওয়া হয়েছিল কিংবা কে বা কারা তাকে ফাঁসির রশি থেকে নামিয়েছে—এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
এদিকে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রাধা রানীর স্বজনরা প্রথমে তাকে কালিয়াকৈরের শিকদার ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে নিহতের স্বামী মেঘলালের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কালিয়াকৈর থানার এসআই মুক্তার হোসেন জানান, সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ গাজীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ

কালিয়াকৈরে নারীর রহস্যজনক মৃত্যু, লাশ ময়নাতদন্তে গাজীপুর সদর হাসপাতালে

আপডেট সময় : ১০:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬