চট্টগ্রাম ০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নানির কাছ থেকে ১০ টাকা ভাড়া না পেয়ে শিশুকে অটোরিকশায় তুলে নেওয়ার অভিযোগ

রাজশাহীতে ভাড়া নিয়ে বাকবিতর্ক: ১০ টাকার জন্য শিশুকে তুলে নেওয়ার অভিযোগ, অটোচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ১২:৪৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী নগরীতে অটোরিকশার ভাড়া নিয়ে বাকবিতর্কের জেরে এক শিশুকে জোর করে অটোরিকশায় তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক চালকের বিরুদ্ধে। পরে স্থানীয় জনতা ওই চালককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
গত বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছেন।
অভিযুক্ত অটোরিকশাচালক মো. আকাশ (২৫) রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ তার অটোরিকশাটি জব্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান (১২) নামের ওই শিশু তার নানি কাজল রেখার সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিল। চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় অটোরিকশাচালক তাদের কাছ থেকে ২০ টাকা ভাড়া দাবি করেন। কিন্তু নানির কাছে মাত্র ২০ টাকা ছিল। তিনি চালককে ১০ টাকা দেন এবং বাকি পথ গিয়ে বাকিটা পরিশোধ করবেন বলে জানান। এতে রাজি না হয়ে চালক শিশুটিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান।
এ সময় শিশুটির নানি কাজল রেখা রাস্তায় দাঁড়িয়ে আহাজারি করতে থাকেন এবং অটোরিকশাচালককে খুঁজতে থাকেন। পরে নগরের হড়গ্রাম এলাকায় (কোর্টের পাশে) চালককে শনাক্ত করেন। স্থানীয় লোকজন তখন তাকে ধরে গণধোলাই দিয়ে কাশিয়াডাঙ্গা থানায় সোপর্দ করেন।
কাশিয়াডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর হোসেন জানান, সাধারণত শিশুদের ভাড়া নেওয়া হয় না। কিন্তু অটোরিকশাচালক নানি ও নাতির জন্য মোট ২০ টাকা দাবি করেছিলেন। ১০ টাকা ভাড়ার জন্য শিশুটিকে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি স্বীকার করেছেন। তবে কিছু দূরে গিয়ে শিশুটিকে নামিয়ে দিয়েছেন বলে দাবি করেন।

এদিকে শিশুটি নিজেই বাড়িতে ফিরে যায়। পরে পুলিশ তাকে বাড়ি থেকে এনে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে।
শিশুটির বাবা মকবুল হোসেন অভিযোগ করেন, অটোরিকশাচালক তার ছেলেকে অপহরণের চেষ্টা করেছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে পরে তাকে নামিয়ে দিয়েছেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিশুটির বাবা মামলা করতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাস্থল কাশিয়াডাঙ্গা থানা এলাকায় হওয়ায় সেখানেই মামলা দায়ের করতে হবে। আপাতত অটোরিকশাচালককে রাজপাড়া থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নানির কাছ থেকে ১০ টাকা ভাড়া না পেয়ে শিশুকে অটোরিকশায় তুলে নেওয়ার অভিযোগ

রাজশাহীতে ভাড়া নিয়ে বাকবিতর্ক: ১০ টাকার জন্য শিশুকে তুলে নেওয়ার অভিযোগ, অটোচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট সময় : ১২:৪৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬