চট্টগ্রাম ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানার পৃথক অভিযানে চেকপোস্ট থেকে আটক, প্রাইভেটকার জব্দ

রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও দেশি মদ উদ্ধার

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০৫:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীতে পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও দেশি মদ উদ্ধার করা হয়।
রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে গত ১ ও ২ মার্চ ২০২৬ তারিখে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টায় কর্ণহার থানার ধর্মহাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ২ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক দেড়টায় কাশিয়াডাঙ্গা থানা এলাকায় স্থাপিত একটি পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে আরও ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে মো: মিঠু ইসলাম (৩৩); কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় গ্রামের মো: মাহাবুবুর রহমানের ছেলে মো: নিশার আহম্মেদ সাগর (২৭); বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার গ্রামের (বর্তমানে বোয়ালিয়া থানার ঘোড়ামারা এলাকায় বসবাসরত) মো: মঞ্জুরুল হকের ছেলে মো: জিম (২৫) এবং রাজপাড়া থানার ভাটাপাড়া গ্রামের মো: ফজলুল হকের ছেলে মো: জনি (৩৬)।

চেকপোস্টে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ বোতল (৫০০ মিলি) দেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, নগরীতে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানার পৃথক অভিযানে চেকপোস্ট থেকে আটক, প্রাইভেটকার জব্দ

রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও দেশি মদ উদ্ধার

আপডেট সময় : ০৫:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬