চট্টগ্রাম ০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতি

বাঁশখালীতে আমিরাঘোনা মাটির মসজিদ মাদরাসার ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মোনতাহেরুল হক আমিন
  • আপডেট সময় : ১১:১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোনতাহেরুল হক আমিন | বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আমিরাঘোনা এলাকায় আমিরাঘোনা মাটির মসজিদ মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ মসজিদ-মাদরাসা মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার আমির ও জলদী বড় মাদ্রাসার সাবেক পরিচালক মাওলানা নুরুল হক সুজিশ। ইফতার মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেচুরিয়া আরবিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ ইসহাক, শীলকূপ মাইজপাড়া জামে মসজিদের খতীব মাওলানা এরশাদ উল্লাহ, আবুল খায়ের ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা আনম আহমদ উল্লাহ, প্রবাসী মুহাম্মদ মনসুর আলম, প্রাইম ইসলামী লাইফ ইন্সুইরেন্স বাঁশখালী শাখার ইনচার্জ মাওলানা নুরুল আলম, হেফাজতে ইসলাম বাঁশখালী উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা নুরুল ইসলাম, নোমান চৌধুরী, বিএনপি নেতা মোহাম্মদ শোয়াইব, ওলামা দলের বাঁশখালী পৌরসভা সভাপতি মাওলানা হোসাইন উদ্দিনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে মাদরাসার পরিচালক শফকত হোসাইন চাটগামীর পরিচালনায় মাটির মসজিদ মাদরাসা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী জান্নাতুল মাওয়া, যিনি বাঁশখালী কওমী মাদ্রাসা সংস্থার বৃত্তি পরীক্ষায় ১০ম স্থান অধিকার করে মেধা তালিকায় স্থান লাভ করেছেন, তাকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল হক সুজিশ। আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

স্থানীয়রা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতি

বাঁশখালীতে আমিরাঘোনা মাটির মসজিদ মাদরাসার ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬