চট্টগ্রাম ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

মোবাইল হারিয়েও মিলছে না উদ্ধার, জিডি করেও হতাশ ভুক্তভোগীরা

মোবাইল চুরি ও ছিনতাইয়ের মহোৎসব: গণপরিবহন ও ট্রেনে বেপরোয়া চক্র, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

ইব্রাহিম হাওলাদার
  • আপডেট সময় : ১০:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ইব্রাহিম হাওলাদার |
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুর: সারাদেশে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে মোবাইল ফোন চুরি ও ছিনতাইয়ের ঘটনা। বিশেষ করে গণপরিবহন, বাসস্ট্যান্ড ও ট্রেনগুলোতে ভদ্রবেশে ওত পেতে থাকা চক্র সক্রিয় হয়ে উঠেছে। যাত্রীদের অসতর্কতার সুযোগ নিয়ে মুহূর্তেই মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে তারা।

ভুক্তভোগীদের অভিযোগ, মোবাইল ফোন হারানোর পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও অধিকাংশ ক্ষেত্রে মাসের পর মাস পেরিয়ে গেলেও ফোন উদ্ধার হয় না। অনেক থানায় প্রযুক্তিগত সীমাবদ্ধতার কথা জানিয়ে দায়সারা তদন্তের আশ্বাস দেওয়া হচ্ছে। এতে ক্ষোভ ও হতাশা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

সচেতন মহলের দাবি, ডিজিটাল বাংলাদেশে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল ট্র্যাকিং ও দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদার করা জরুরি। মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

পিরোজপুর জেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম হাওলাদার জানান, সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। চুরি-ছিনতাই প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং মাঠ পর্যায়ে পুলিশের তৎপরতা বাড়ানো সময়ের দাবি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যকর নজরদারি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে।
বিশ্লেষকরা বলছেন, সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান এবং প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হলে মোবাইল চুরি ও ছিনতাই অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের আস্থা সংকটে পড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মোবাইল হারিয়েও মিলছে না উদ্ধার, জিডি করেও হতাশ ভুক্তভোগীরা

মোবাইল চুরি ও ছিনতাইয়ের মহোৎসব: গণপরিবহন ও ট্রেনে বেপরোয়া চক্র, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ১০:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬