চট্টগ্রাম ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

রেডক্রিসেন্ট ক্লাবঘর আগুনে পুড়লেও সাংবাদিকের বিরুদ্ধে ‘ঘরপোড়া মামলা

আমতলীতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ —

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদারসহ পাঁচজনের বিরুদ্ধে হুমায়ুন কবির হিরু নামে এক ব্যক্তি ঘরপোড়া মামলা দায়ের করেছেন।

গত ৭ অক্টোবর আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল আদালতে এ মামলা করেন বাদী হুমায়ুন কবির হিরু। মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর দক্ষিণ আমতলী গ্রামের মাছের ঘেরের পাশে নির্মিত বৈঠকখানায় আগুন দিয়ে পুড়িয়ে দেন আসামিরা, এতে সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়।

তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকায় আগুন লাগে রেডক্রিসেন্ট ক্লাবের একটি পুরনো ঘরে, যা মাছের ঘের থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত। ফায়ার সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী, আগুনে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে, যা বাদীর দাবির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

স্থানীয়রা অভিযোগ করেন, হুমায়ুন কবির হিরু নিজেই ক্লাবঘরে আগুন দিয়ে সাংবাদিক জসিম উদ্দিনসহ তার সৎভাইদের ফাঁসাতে চান।

আমতলী প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মো. জসিম উদ্দিন হাওলাদার বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলা। পূর্বশত্রুতার জেরে আমাদের হয়রানি করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে। আগেও হিরু একাধিক মিথ্যা মামলা করে আমাদের জেলে পাঠিয়েছিল।”

মামলার তৃতীয় আসামি নাসির উদ্দিন, যিনি স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, বলেন, “আমাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের কারণে হিরু আমাদের বিরুদ্ধে নিয়মিত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা এর ন্যায়বিচার চাই।”

অন্যদিকে, বাদী হুমায়ুন কবির হিরুর মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “ঘরপোড়ার ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রেডক্রিসেন্ট ক্লাবঘর আগুনে পুড়লেও সাংবাদিকের বিরুদ্ধে ‘ঘরপোড়া মামলা

আমতলীতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ —

আপডেট সময় : ০৮:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫