প্রথম জানাজায় অংশ নেন রাজনৈতিক নেতারা, দ্বিতীয় জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের): টাঙ্গাইলের রাজনৈতিক প্রেক্ষাপটে এক চিরস্থায়ী স্মৃতি
- আপডেট সময় : ০৪:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর, সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের মরদেহ ভারতের কলকাতা থেকে বাংলাদেশে আনা হয়। দীর্ঘ অসুস্থতার পর শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
মরহুম জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) ছিলেন একজন দক্ষ আইনজীবী এবং সমাজসেবী, যিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০১৮ সালে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুতে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।














