চট্টগ্রাম ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গলাচিপায় সাংবাদিকদের সাথে এসিল্যান্ডের আচরণে ক্ষোভ; প্রেসক্লাবে জরুরি সভা ও সংবাদ বর্জন ঘোষণা

গলাচিপায় সংবাদ সংগ্রহে বাধা ও এসিল্যান্ডের অসৌজন্যমূলক আচরণে সাংবাদিকদের প্রতিবাদ ও সংবাদ বর্জন

মোঃ নুহু ইসলাম, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:২২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ নুহু ইসলাম, স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর গলাচিপায় মোবাইল কোর্টের সংবাদ সংগ্রহে গেলে স্থানীয় সংবাদকর্মীদের সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ-এর অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা।

মঙ্গলবার রাত ৯টার দিকে গলাচিপা প্রেসক্লাবে এক জরুরি সভায় এ প্রতিবাদ জানানো হয়। সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি মুনতাসির রহমান মামুন।

এ সময় বক্তব্য রাখেন কালের কণ্ঠ প্রতিনিধি সাইমুন রহমান এলিট, যায়যায়দিন প্রতিনিধি রিয়াদ হোসাইন, আমাদের সময় প্রতিনিধি নাসির উদ্দিন, যুগান্তর প্রতিনিধি সোহাগ রহমান, এশিয়ান টিভির প্রতিনিধি জসিম উদ্দিন আহমেদ, বিজয় টিভির প্রতিনিধি আহসান উদ্দিন জিকো, স্বাধীন মত প্রতিনিধি হাফিজুল্লাহ, নিউজ ২১ টিভি প্রতিনিধি পলাশ হাওলাদার, জনবাণী প্রতিনিধি শিশির রঞ্জন হালদার, গণকণ্ঠ প্রতিনিধি মিঠুন চন্দ্র পালসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ছবি ও ভিডিও করতে বাধা দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। পেশাগত দায়িত্ব পালনে এমন অসৌজন্যমূলক আচরণ অনভিপ্রেত। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, গত সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে গলাচিপা পৌর শহরের বটতলা বাজার এলাকায় র‍্যাব ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের তথ্য সংগ্রহে গেলে এসিল্যান্ড সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা দেন এবং বলেন,

“আপনারা নিউজ না করলে আমার কিছু যায় আসে না, নিউজ করতে হবে না।”

এরপর সাংবাদিকরা উক্ত সহকারী কমিশনারের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, “আমি শুধু বলেছি, মোবাইল কোর্ট চলাকালীন ভিডিও করা যায় না। আইনের কথা বলায় কিছু সাংবাদিক বিরক্ত হয়েছেন।”

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, “ঘটনাটি আমি জানি। সাংবাদিকদের সাথে বসে বিষয়টি নিয়ে আলোচনা করবো। জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ও এ বিষয়ে বক্তব্য দিবেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গলাচিপায় সাংবাদিকদের সাথে এসিল্যান্ডের আচরণে ক্ষোভ; প্রেসক্লাবে জরুরি সভা ও সংবাদ বর্জন ঘোষণা

গলাচিপায় সংবাদ সংগ্রহে বাধা ও এসিল্যান্ডের অসৌজন্যমূলক আচরণে সাংবাদিকদের প্রতিবাদ ও সংবাদ বর্জন

আপডেট সময় : ১০:২২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫