চট্টগ্রাম ০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সৈয়দা লতিফ ফাউন্ডেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি এম এ মালিকের প্রশংসা

দক্ষিণ সুরমায় রোটারিয়ান রাসেল মাহবুবের উদ্যোগে ৪ হাজার মানুষের মাঝে ঈদুল ফিতর উপহার বিতরণ

কামাল খান
  • আপডেট সময় : ১২:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণ সুরমায় ৪ হাজার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সমাজসেবক ও রোটারিয়ান রাসেল মাহবুব, পিএইচএফ, এম.সি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সৈয়দা লতিফ ফাউন্ডেশন (প্র), লাউয়াই উম্মর কবুল, দক্ষিণ সুরমা, সিলেট প্রাঙ্গণে এ ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম, এ মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডাক্তার এনামুল হক, বিএনপি নেতা আওলাদ হোসেন এবং সমাজসেবক কামাল মিয়া প্রমুখ।
শত শত মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে পর্যায়ক্রমে ৪ হাজার মানুষের হাতে খাদ্যসামগ্রীভিত্তিক ঈদ উপহার তুলে দেন অতিথিবৃন্দ। উপহারের মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যা ঈদ আনন্দ ভাগাভাগিতে সহায়ক হবে বলে আয়োজকরা জানান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এম, এ মালিক বলেন, সমাজে আর্তমানবতার সেবায় যারা কাজ করেন, তারা অবশ্যই প্রশংসার দাবিদার। মানুষ মানুষের জন্য—এই চেতনায় রোটারিয়ান রাসেল মাহবুব ইতোমধ্যে সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
রোটারিয়ান রাসেল মাহবুব বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সৈয়দা লতিফ ফাউন্ডেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি এম এ মালিকের প্রশংসা

দক্ষিণ সুরমায় রোটারিয়ান রাসেল মাহবুবের উদ্যোগে ৪ হাজার মানুষের মাঝে ঈদুল ফিতর উপহার বিতরণ

আপডেট সময় : ১২:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬