নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সংবাদ শিরোনামঃ
বিজিবির অভিযান: পাঁচবিবি সীমান্তে স্বর্ণ পাচারকারী আটক ও স্বর্ণ উদ্ধার
পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক
মোঃ বাবুল হোসেন
- আপডেট সময় : ০৩:৪৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে

মোঃ বাবুল হোসেন | পাঁচবিবি,জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ মতিয়ার রহমান মিন্টু (৩৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পশ্চিম উচনা সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা স্বর্ণের বারগুলো উদ্ধার করে। আটক স্বর্ণ পাচারকারী মতিয়ার উচনা গ্রামের মোঃ সিদ্দিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, হাটখোলা বিওপির পশ্চিম সীমান্তে টহলদল দায়িত্ব পালনকালে মিন্টুর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। সীমান্ত পিলার ২৮১/১৫ এস ৯’শ গজে বাংলাদেশ অভ্যন্তরে মিন্টুর শরীর তল্লাশি করে ৫টি স্বর্ণের বার ও বাইসাইকেল উদ্ধার করা হয়।
হাটখোলা বিওপির সুবেদার মোঃ এনামুল হক জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার ও আটককৃত ব্যক্তিকে জয়পুরহাট ব্যাটালিয়নে হস্তান্তর করা হয়েছে।






















