মাদক, কিশোর অপরাধ ও সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা
ফরিদপুরের সালথায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
- আপডেট সময় : ০২:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি,ফরিদপুরঃ
ফরিদপুরের সালথায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১:৩০টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার। তিনি বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সবসময় সজাগ রয়েছে। বিশেষ করে মাদক, চুরি ও কিশোর অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহিনুল ইসলাম, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানা তদন্ত (ওসি) কে.এম. মারুফ হাসান রাসেল এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।














