চট্টগ্রাম ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত পদক্ষেপের আহ্বান

গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, এমপি ড. মিজানুর রহমানের দিকনির্দেশনা

আবু নাইম
  • আপডেট সময় : ০২:০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আবু নাইম |
গোমস্তাপুর,চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (সকাল ১০টা) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ মিজানুর রহমান।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, চোরাচালান রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও কৃষি খাতের অগ্রগতি এবং উপজেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ায় নিরাপত্তা জোরদার ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গোমস্তাপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, রহনপুর কোম্পানি কমান্ডার (বিজিবি) আতিকুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গোমস্তাপুরের ইনচার্জ মুহাতাব আলীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার দপ্তর প্রধানরা।

এছাড়া গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব, রহনপুর রিপোর্টার্স ক্লাব, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাব ও স্বাধীন প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসিক সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত পদক্ষেপের আহ্বান

গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, এমপি ড. মিজানুর রহমানের দিকনির্দেশনা

আপডেট সময় : ০২:০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬