চট্টগ্রাম ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

হাসপাতালের পেছনে ছাইয়ের স্তুপে বিস্কিটের কার্টনে ফেলে যাওয়া শিশু; সিসিটিভিতে যুবক-যুবতীর চিত্র ধারণ

পটিয়া উপজেলা হাসপাতালের পাশে পাওয়া নবজাতকের মৃত্যু, চমেক এনআইসিইউতে ৯ ঘণ্টা চিকিৎসার পর শেষ নিঃশ্বাস

ফারুকুর রহমান বিনজু
  • আপডেট সময় : ০৭:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফারুকুর রহমান বিনজু |
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় হাসপাতালের পেছনে ছাইয়ের স্তুপ থেকে উদ্ধার হওয়া এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে থাকা ছাইয়ের স্তুপে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান কর্তব্যরত স্টাফরা।

পরে তারা ঘটনাস্থলে গিয়ে একটি বিস্কিটের কার্টনের ভেতরে রাখা নবজাতক শিশুকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে শিশুটিকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ পাঠানো হয়। সেখানে ২৩ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল।

তার ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম ছিল এবং সে অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করায় বেঁচে থাকার ঝুঁকি ছিল অত্যন্ত বেশি। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চমেকে পাঠানো হয়।সেখানে প্রায় ৯ ঘণ্টা চিকিৎসা চলার পর এনআইসিইউতে তার মৃত্যু হয়।
এদিকে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বিকাল ৪টার দিকে এক যুবক ও এক যুবতী বিস্কিটের কার্টনে করে নবজাতকটিকে হাসপাতালের পেছনের ছাইয়ের স্তুপে রেখে দ্রুত স্থান ত্যাগ করে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হাসপাতালের পেছনে ছাইয়ের স্তুপে বিস্কিটের কার্টনে ফেলে যাওয়া শিশু; সিসিটিভিতে যুবক-যুবতীর চিত্র ধারণ

পটিয়া উপজেলা হাসপাতালের পাশে পাওয়া নবজাতকের মৃত্যু, চমেক এনআইসিইউতে ৯ ঘণ্টা চিকিৎসার পর শেষ নিঃশ্বাস

আপডেট সময় : ০৭:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬