চট্টগ্রাম ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সড়কের পাশের খোলা নালায় পড়ে প্রাণ গেল সাইফুলের, নিরাপত্তা জোরদারের দাবি স্থানীয়দের

চকরিয়ায় পানিভর্তি নালায় পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
  • আপডেট সময় : ১০:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবদুল্লাহ আল-মামুন |
কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পানিভর্তি নালায় পড়ে সাইফুল ইসলাম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরনঘোনা এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম পুরিত্যাখালী ৬ নম্বর ওয়ার্ডের দিনমজুর সেলিমের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের সড়কে খেলার সময় অসাবধানতাবশত পা পিছলে রাস্তার পাশের পানিভর্তি ডুবা নালায় পড়ে যায় সে।

কিছুক্ষণ পর পথচারীরা নালার পানিতে শিশুটির দেহ ভাসতে দেখে চিৎকার করলে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুর এ করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কের পাশের খোলা নালা ও ডুবা স্থানে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, যথাযথ সুরক্ষা ব্যবস্থা না থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে, যা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সড়কের পাশের খোলা নালায় পড়ে প্রাণ গেল সাইফুলের, নিরাপত্তা জোরদারের দাবি স্থানীয়দের

চকরিয়ায় পানিভর্তি নালায় পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আপডেট সময় : ১০:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬