চট্টগ্রাম ০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

বাউফলে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, কালাইয়া ইউনিয়নে পুলিশের অভিযান

মোঃ শামিম
  • আপডেট সময় : ০৭:০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ শামিম | পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলায় ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কালাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাগর মল্লিক বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. শাহিন মল্লিক (৩২)। তিনি কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামের মৃত নাগর মল্লিকের ছেলে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার এসআই মোফাজ্জলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় শাহিনের কাছ থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং অভিযুক্তকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকসহ শাহিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা নিয়ে অভিযোগ ছিল। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক নির্মূলে ইতিবাচক ফল আসবে বলে আশা প্রকাশ করেন তারা।মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বাউফল থানা পুলিশ এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

বাউফলে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, কালাইয়া ইউনিয়নে পুলিশের অভিযান

আপডেট সময় : ০৭:০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬