চট্টগ্রাম ১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

দুই দিনব্যাপী পূজা, কীর্তন, অন্নপ্রসাদ ও ধর্মসভায় ভক্তদের ঢল

দক্ষিণ রাউজানে শ্রীশ্রী লোকনাথ মন্দিরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মহতী ধর্মসভা ও চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ০২:৪৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ |
রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ রাউজান পাঁচখাইন পশ্চিম নাথপাড়াস্থ ঐতিহ্যবাহী শ্রীশ্রী লোকনাথ মন্দিরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী মহতী ধর্মসভা ও চতুষ্প্রহরব্যাপী সার্বজনীন শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ সংকীর্তন যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার ও শুক্রবার) মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ ধর্মীয় উৎসবকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। আয়োজক কমিটি সুশৃঙ্খলভাবে সকল কর্মসূচি বাস্তবায়ন করে।

অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর গুজরা জয় বাবা লোকনাথ কৃপা সংঘের অধ্যক্ষ শ্রীশ্রী ওঁকারনাথ ব্রহ্মচারী, শ্রীমৎ দয়ানাথ ব্রহ্মচারী, শ্রীমৎ রাজেন্দ্রনাথ ব্রহ্মচারী ও শ্রীমৎ মহেশ্বরানন্দ ব্রহ্মচারী। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মাষ্টার সুভাষ দেবনাথ।

সন্ধ্যা ৬টায় চতুষ্প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। কীর্তন পরিবেশন করেন শ্রীশ্রী নব গৌর সম্প্রদায় ও সুমন দেবনাথ। শুভ অধিবাসের পৌরহিত্য করেন কৃষ্ণ স্বপন গোস্বামী। রাত ৯টায় ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।

দ্বিতীয় দিন শুক্রবার ভোর ৫টায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভারম্ভ হয়। দিনব্যাপী শ্রীশ্রী লোকনাথ বাবার পূজা, বাল্যভোগ নিবেদন, ঠাকুরের রাজভোগ, ভোগরতি কীর্তন ও অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় মহানামযজ্ঞের পূর্ণাহুতির মাধ্যমে দুই দিনের ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

মহানামযজ্ঞ সংকীর্তন পরিবেশন করেন শ্রীশ্রী নব গৌর সম্প্রদায় (চট্টগ্রাম), শ্রীশ্রী আদিত্য নারায়ণ সম্প্রদায় (চট্টগ্রাম) এবং শ্রীশ্রী ঈশ্বর বাবা সম্প্রদায় (রাউজান, চট্টগ্রাম)।
উৎসব সফল করতে কণ্ঠশিল্পী সংঘ ও একতা সংঘ, পাঁচখাইন পশ্চিম নাথপাড়া এবং কর্ণফুলী সংঘের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে আগত ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ সনাতনী ভাইবোনদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। দুই দিনব্যাপী এ আয়োজনে মন্দির প্রাঙ্গণ ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দুই দিনব্যাপী পূজা, কীর্তন, অন্নপ্রসাদ ও ধর্মসভায় ভক্তদের ঢল

দক্ষিণ রাউজানে শ্রীশ্রী লোকনাথ মন্দিরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মহতী ধর্মসভা ও চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন

আপডেট সময় : ০২:৪৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬