চট্টগ্রাম ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ভেজাল প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থান

কুড়িগ্রামের উলিপুর বাজারে মোবাইল কোর্ট অভিযান: ৭ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

মোঃ মশিউর রহমান বিপুল
  • আপডেট সময় : ০৫:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মশিউর রহমান বিপুল |
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ভেজাল প্রতিরোধে কুড়িগ্রামের উলিপুর বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৭ জন ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) উলিপুর বাজার এলাকায় পরিচালিত এ বাজার মনিটরিং কার্যক্রমে ফলের দোকানে পঁচা ও নিম্নমানের খেজুর বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ভেজাল পণ্য সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দোষী সাব্যস্ত ৭ জন ব্যবসায়ীকে সর্বমোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর ও স্থানীয় সাংবাদিকরা অভিযানে অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, “রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

অভিযান চলাকালে যানজট নিরসনে রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে স্থাপিত দোকান দ্রুত সরিয়ে নিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
রমজানকে সামনে রেখে উলিপুর বাজারে প্রশাসনের এমন তৎপরতায় সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ভেজাল প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থান

কুড়িগ্রামের উলিপুর বাজারে মোবাইল কোর্ট অভিযান: ৭ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬