চট্টগ্রাম ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বাকশীমূল ইউনিয়নে কৃষিজমি থেকে মাটি কাটার সময় অভিযান; অভিযুক্তরা পালালেও যানবাহন জব্দ

কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ মাটি কাটায় মধ্যরাতে ইউএনও’র অভিযান, ১০ চাকার ড্রাম ট্রাক জব্দ

আমান খন্দকার
  • আপডেট সময় : ০১:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আমান খন্দকার |
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ১০ চাকার ড্রাম ট্রাক জব্দ করা হলেও সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃত্বে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের রেল সড়ক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি থেকে খননযন্ত্রের মাধ্যমে মাটি কেটে তা বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।

অভিযান টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতরা ট্রাক ফেলে পালিয়ে যায়।
উপজেলা প্রশাসন ঘটনাস্থল থেকে মাটিবাহী একটি ১০ চাকার ড্রাম ট্রাক জব্দ করে বুড়িচং থানা পুলিশের হেফাজতে দেয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একই রাতে কালিকাপুর-বুড়িচং সড়কে পৃথক অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সুজন নামের এক মোটরসাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও ফারুক হোসেনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী আনন্দপুর সরকারি জায়গাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছে। এতে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি মাটিবাহী ট্রলি ও ড্রাম ট্রাক চলাচলের কারণে কাঁচা ও পাকা সড়কেরও ব্যাপক ক্ষতি হচ্ছে।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, কৃষিজমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে বিক্রি করার কোনো বৈধতা নেই। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাকশীমূল ইউনিয়নে কৃষিজমি থেকে মাটি কাটার সময় অভিযান; অভিযুক্তরা পালালেও যানবাহন জব্দ

কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ মাটি কাটায় মধ্যরাতে ইউএনও’র অভিযান, ১০ চাকার ড্রাম ট্রাক জব্দ

আপডেট সময় : ০১:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬