শহীদদের স্মরণে প্রভাতফেরি ও শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনদের শ্রদ্ধা
সিলেটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : ০৩:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

কামাল খান |
সিলেট কেন্দ্রীয় প্রতিনিধিঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। একুশের প্রথম প্রহরে, রাত ১২টা এক মিনিট থেকে শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নামে।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা, উপজেলা ও বিভাগীয় কমিটি পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য কামাল খান, সাবেক সিনিয়র সহসভাপতি ও বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সুনির্মল সেন, সিলেট জেলার উপদেষ্টা শওকত আলী, সহ-সভাপতি ফখরুজ্জামান ফরহাদ, খয়রুজ্জামান ওয়াসিম, সদস্য ফাহিম আহমদ, জাহাঙ্গীর আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি সেলিম আহমদ, লোকসাহিত্য পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি বিরহী খালা মিয়া ও অন্যান্য সদস্যবৃন্দ।
শহীদ মিনারে রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়। প্রভাতফেরিতে অনেকেই খালি পায়ে অংশ নেন; কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে ব্যানার-ফেস্টুন দেখা যায়।
এ আয়োজন ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করায় এবং নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার মর্যাদা ও সংরক্ষণের চেতনাকে জাগ্রত করার লক্ষ্যে পরিচালিত হয়েছে।






















