চট্টগ্রাম ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পিতা কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারতে নিজ এলাকায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সফর

ফরিদপুর-২ আসনের এমপি শামা ওবায়েদ ইসলাম রিংকুর আগমনে জনতার ঢল, নগরকান্দা থানায় গার্ড অব অনার

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০৩:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা, ফরিদপুরঃ

ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নিজ এলাকায় আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

তার আগমনের খবরে হাজার হাজার সাধারণ মানুষ, দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে ভিড় জমায়।
জানা গেছে, বৃহস্পতিবার তিনি নিজ বাড়িতে পৌঁছাবেন—এ খবর ছড়িয়ে পড়তেই সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

এর আগে নগরকান্দা থানায় পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। নগরকান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে সালথা থানা পুলিশের একটি বিশেষ টিম তাকে সংবর্ধনা জানায়।
এ সময় উপস্থিত ছিলেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান। এছাড়া নগরকান্দা বিএনপির সাবেক সভাপতি ও সালথা থানা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর এবং সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সরোয়ার হোসেন মাতুব্বরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু তার পিতা মরহুম কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করতে নিজ এলাকায় আসছেন। তার এই আগমনকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নবনির্বাচিত এমপির আগমন উপলক্ষে ফরিদপুর-২ আসনে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয়রা আশা করছেন, তার নেতৃত্বে এলাকায় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পিতা কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারতে নিজ এলাকায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সফর

ফরিদপুর-২ আসনের এমপি শামা ওবায়েদ ইসলাম রিংকুর আগমনে জনতার ঢল, নগরকান্দা থানায় গার্ড অব অনার

আপডেট সময় : ০৩:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬