চাল-ডাল-তেল-খেজুরসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ সুবিধাভোগীদের
বাঁশখালীর ভাদালিয়া তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৭:৫৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

মোনতাহেরুল হক আমিন |
বাঁশখালী প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাদালিয়া এলাকায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ভাদালিয়া তালুকদার ফাউন্ডেশন। মানবিক এ উদ্যোগে দেড় শতাধিক পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা যায়, তালুকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লোকমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা লোকমান, শোয়াইব চৌধুরী, মোহাম্মদ জুনাঈদ এবং মুহাম্মদ মাহমুদুর রহমান আরমানসহ এলাকার বিশিষ্টজনরা।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি ও খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। সুবিধাভোগীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান বলেন, “রমজানের পবিত্র মাসে আমরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
স্থানীয়দের মতে, সামাজিক ও মানবিক উদ্যোগ হিসেবে এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং দরিদ্র মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে।






















