চট্টগ্রাম ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সহকারী কমিশনার (ভূমি)

বাগমারায় সাজুড়িয়া বিলে অবৈধ পুকুর খনন: ধানক্ষেত ধ্বংসের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০২:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সাজুড়িয়া গ্রামের যশের বিলে অবৈধভাবে পুকুর খননের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, ভেকু (এক্সকাভেটর) মেশিন ব্যবহার করে ধান চাষের জন্য প্রস্তুতকৃত ফসলি জমি নষ্ট করা হচ্ছে এবং পুকুরের পাড় নির্মাণের কাজ চলছে।

স্থানীয় কৃষকদের ভাষ্য অনুযায়ী, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে আনোয়ার হোসেন মাস্টার, ইসলাম হোসেন, বাবলু মাস্টারসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এ খননকাজ পরিচালনা করছেন।

জমির মালিক আবু তাহের, আলতাফ হোসেন ও আবু সাইদসহ একাধিক কৃষক অভিযোগ করেন, যশের বিলের বড় একটি অংশ ইতোমধ্যেই অবৈধভাবে পুকুরে রূপান্তরিত হয়েছে।
কৃষকদের তথ্য মতে, বর্তমানে এই এলাকায় মাত্র ১৫০ থেকে ২০০ বিঘা জমিতে ধান চাষ হচ্ছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, অবশিষ্ট ফসলি জমি রক্ষা না করা গেলে পুরো বিল এলাকার কৃষি ব্যবস্থা হুমকির মুখে পড়বে। এজন্য তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় বিলের অর্ধেকেরও বেশি ফসলি জমিতে পুকুর খনন করা হয়েছিল। এর ফলে অবশিষ্ট কৃষিজমিতে সেচ সমস্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা ধান চাষে মারাত্মক প্রভাব ফেলে। তবুও স্থানীয় কৃষকরা শেষ সম্বল হিসেবে বাকি জমিতে আবাদ অব্যাহত রাখতে চান।
এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার মাস্টারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
বাগমারার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঞা জানান, বিষয়টি তদন্ত করে অবৈধভাবে পুকুর খননের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সহকারী কমিশনার (ভূমি)

বাগমারায় সাজুড়িয়া বিলে অবৈধ পুকুর খনন: ধানক্ষেত ধ্বংসের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আপডেট সময় : ০২:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬