চট্টগ্রাম ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বেতাগীতে প্রশাসনের অভিযান, ৭,৯০০ টাকা জরিমানা

বেতাগীতে বাজার মনিটরিং জোরদার: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১২ ব্যবসায়ীকে জরিমানা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বরগুনার বেতাগীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১২ জন ব্যবসায়ীকে মোট ৭ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বেতাগী পৌর শহরের বিভিন্ন বাজার ও দোকানে এ অভিযান চালানো হয়। নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. সাদ্দাম হোসেন।

অভিযান চলাকালে অধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত বাজারে থাকা বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের মূল্য সরেজমিনে পরিদর্শন করে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. সাদ্দাম হোসেন বলেন, “ভোক্তারা যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ক্রয় করতে পারেন, সে লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
প্রশাসনের এ উদ্যোগে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বেতাগীতে প্রশাসনের অভিযান, ৭,৯০০ টাকা জরিমানা

বেতাগীতে বাজার মনিটরিং জোরদার: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১২ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৭:৪৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬