চট্টগ্রাম ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন

ফেসবুকে আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগ, আদালতের সহযোগিতা চাইলেন ভুক্তভোগী

ওয়ারিশ সম্পত্তি দখল নিয়ে ভাগ্নেকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ, কোতোয়ালি থানায় জিডি

ইব্রাহিম হালদার
  • আপডেট সময় : ০২:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ইব্রাহিম হালদার |
ঢাকা প্রতিনিধিঃ

ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির ভোগদখল নিয়ে ভাগ্নেকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুরান ঢাকার ইসলামপুর এলাকার এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ঢাকার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পুরান ঢাকার ইসলামপুরের বিক্রমপুর গার্ডেন সিটির ২য় তলায় অবস্থিত ‘সারসিনা ফেব্রিকস’-এর মালিক মো. দীন ইসলাম শেখ (৫৪), পিতা মৃত আবদুল রউফ শেখ ও মাতা মৃত ফুলমালা বেগম। তিনি তার বোনের ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী মো. আল আমিন শোভন (গ্রাম: মাজি বাড়ি, থানা: টংগীবাড়ী, জেলা: মুন্সীগঞ্জ) অভিযোগ করেন, তার মায়ের ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে তার মামা দীন ইসলাম শেখ তাকে মারধর ও হত্যার হুমকি দেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে মানহানির চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, জমি দখলের উদ্দেশ্যে মোবাইল ফোনে বিভিন্ন সময় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এমনকি অজ্ঞাত কিছু লোকের মাধ্যমেও হুমকি দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন। উদ্দেশ্য একটাই—সম্পত্তি লিখে দিতে বাধ্য করা।

এ ঘটনায় গত ৫ ডিসেম্বর ২০২৬ তারিখে ঢাকার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়, যার জিডি নম্বর ২৫৮। অভিযোগ রয়েছে, ঘটনার দিন আল আমিনকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তার পরিবারকে ভয়ভীতি দেখানো হয়।

পরে বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়। জানুয়ারি ১, ২০২৬ তারিখে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে জিডি সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

বর্তমানে ভুক্তভোগী আল আমিন শোভন আদালতের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত দীন ইসলাম শেখের বক্তব্য জানার চেষ্টা করা হলে তা পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগ, আদালতের সহযোগিতা চাইলেন ভুক্তভোগী

ওয়ারিশ সম্পত্তি দখল নিয়ে ভাগ্নেকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ, কোতোয়ালি থানায় জিডি

আপডেট সময় : ০২:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬