চট্টগ্রাম ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে পুলিশের সেবায় নতুন মাত্রা

সিলেট উপশহর পুলিশ ফাঁড়িতে প্রথমবারের মতো সাইনবোর্ড উদ্বোধন করল সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের উপশহর এলাকার পুলিশ ফাঁড়িতে এই প্রথম নতুন সাইনবোর্ড উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে “সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, সিলেট জেলা শাখা” বিশেষ উদ্যোগ নিয়ে এই সাইনবোর্ডটি প্রদান করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, শিবগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য সচিব, উপশহর কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এলাকার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকলের সম্মিলিত প্রচেষ্টায় আনন্দঘন পরিবেশে সাইনবোর্ডের উদ্বোধন সম্পন্ন হয়।

বক্তারা বলেন, পুলিশের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও জনগণের কাছে সহজলভ্য করতে একটি স্পষ্ট সাইনবোর্ডের প্রয়োজন ছিল। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই “সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, সিলেট জেলা শাখা” এই উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয় সম্পাদক কামাল খান বলেন, সাংবাদিক সমাজ শুধু কলম দিয়েই নয়, সমাজের উন্নয়নে বাস্তব উদ্যোগের মাধ্যমেও কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান রাসেল, প্রচার ও মিডিয়া সম্পাদক জুবের আহমদ সার্জন, সদস্য শিহাব উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-দপ্তর সম্পাদক মনসুর আহমদ শাপলু এবং সাংবাদিক লাহিল।

বক্তারা আশা প্রকাশ করেন, পুলিশের কার্যক্রমে এই নতুন সাইনবোর্ড সাধারণ মানুষের সেবা পাওয়ার পথকে আরও সহজ করে তুলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে পুলিশের সেবায় নতুন মাত্রা

সিলেট উপশহর পুলিশ ফাঁড়িতে প্রথমবারের মতো সাইনবোর্ড উদ্বোধন করল সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন

আপডেট সময় : ০৫:৩৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫