চট্টগ্রাম ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সীমান্তে নজরদারি জোরদার, চোরাকারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ

আশিকুজ্জামান রানা
  • আপডেট সময় : ০৪:৩৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুজ্জামান রানা |
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাট: সীমান্তবর্তী লালমনিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে Border Guard Bangladesh (বিজিবি)। পৃথক দুটি অভিযানে ৫ কেজি ভারতীয় গাঁজা, ৪০ বোতল ইস্কাফ সিরাপ ও ৫০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৮৩ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল জোরদার করা হয়। বিশ্বস্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী গত রাতে অনন্তপুর বিওপির আওতাধীন ফুলবাড়ী থানার সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন চোরাকারবারীদের গতিবিধি লক্ষ্য করা যায়। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা মাদকদ্রব্য ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

অপরদিকে আদিতমারী থানার দিঘলটারী বিওপি সংলগ্ন এলাকাতেও একই কায়দায় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে দ্রুত পালিয়ে যায়।

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় গাঁজা ৫ কেজি (সিজার মূল্য ১৭,৫০০ টাকা), ইস্কাফ সিরাপ ৪০ বোতল (সিজার মূল্য ১৬,০০০ টাকা) এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট ৫০০টি (সিজার মূল্য ৫০,০০০ টাকা)।

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

বিজিবি জানিয়েছে, সংশ্লিষ্ট চোরাকারবারীদের সনাক্তে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সীমান্তে নজরদারি জোরদার, চোরাকারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ

আপডেট সময় : ০৪:৩৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬