চট্টগ্রাম ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রার্থীদের ১২.৫ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী ব্যবস্থা

বরগুনা-২ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, প্রয়োজনীয় ভোট না পাওয়ায় অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১০ নম্বর সংসদীয় আসন বরগুনা-২-এ সাতজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্ধারিত ভোটের হার অর্জনে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী তাদের জামানতের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।

বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, জাতীয় সংসদ নির্বাচনী আইন অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে ট্রেজারি চালান, তফসিলি ব্যাংকের পে-অর্ডার বা পোস্টাল অর্ডারের মাধ্যমে ২৫ হাজার টাকা জামানত জমা দিতে হয়।

মোট প্রদত্ত ভোটের ন্যূনতম ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পেলে সেই জামানত বাজেয়াপ্ত হয়।
এ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৯৮ হাজার ১২১টি। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ২৪ হাজার ৭৬৫ ভোট।

কিন্তু জাতীয় পার্টির প্রার্থী আব্দুল লতিফ ফরাজী পেয়েছেন ১ হাজার ২৪৮ ভোট, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল প্রতীক) মনোনীত মো. কামরুজ্জামান লিটন পেয়েছেন ১১৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মিজানুর রহমান পেয়েছেন ১৬ হাজার ৪৬৩ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. সাব্বির আহমেদ পেয়েছেন ২১৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মো. সোলায়মান পেয়েছেন ৯৫ ভোট, এনডিএমের সৈয়দ মো. নাজেস আফরোজ পেয়েছেন ২৯৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী রাশেদ উদ জামান পেয়েছেন ২৯৮ ভোট।

নির্বাচনী আইন অনুযায়ী, প্রয়োজনীয় ভোট না পাওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন। বরগুনা-২ আসনের নির্বাচনী ফলাফল ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রার্থীদের ১২.৫ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী ব্যবস্থা

বরগুনা-২ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, প্রয়োজনীয় ভোট না পাওয়ায় অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে

আপডেট সময় : ০৯:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬