সকালে ভিড়, দুপুরে কম উপস্থিতি—বিকেলে বাড়তে পারে চাপ
পিরোজপুর-২ আসন: নেছারাবাদের সোহাগদল ৩ নম্বর ওয়ার্ডে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, দুপুরে কমেছে ভোটার উপস্থিতি
- আপডেট সময় : ০১:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে

মোঃ হাসানুল হক মেহেদী |
নেছারাবাদ, স্বরূপকাঠি প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পিরোজপুর-২ আসনের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
গত বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল সকাল কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেলেও দুপুরের দিকে উপস্থিতি কিছুটা কমে যায়। তবে কোথাও কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
প্রশাসনের সার্বিক সহযোগিতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভোটকেন্দ্রগুলো সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। সাধারণ ভোটাররা জানিয়েছেন, তারা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। কোনো ধরনের ভোগান্তি বা চাপের মুখে পড়তে হয়নি বলেও জানান তারা।
স্থানীয়দের মতে, বিগত বছরগুলোতে ভোটকেন্দ্রে যেসব অনিয়মের অভিযোগ উঠেছিল, এ বছর তেমন কোনো ঘটনা চোখে পড়েনি। নির্বাচন কমিশনের নির্দেশনা ও প্রশাসনের কঠোর নজরদারির কারণে পরিবেশ শান্ত রয়েছে।
ধারণা করা হচ্ছে, বিকেলের দিকে ভোটারদের উপস্থিতি আবারও বৃদ্ধি পেতে পারে।














