চট্টগ্রাম ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৪টি অতি ঝুঁকিপূর্ণসহ ৬৯ কেন্দ্রে ভোটগ্রহণ, মোতায়েন বিজিবি-র‍্যাব-পুলিশ

পাঁচবিবিতে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: ৬৯ কেন্দ্রে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ১০:৩২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃবাবুল হোসেন | পাঁচবিবি,জয়পুরহাটঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন ও সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জয়পুরহাট-১ (পাঁচবিবি) আসনের ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৬৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ১৪টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ এবং ৩০টি কেন্দ্রকে সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

ভোটগ্রহণকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন। অভ্যন্তরীণ নিরাপত্তা, গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিম আহমেদ জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ৭৯৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫ হাজার ৭৯৮ জন, পুরুষ ভোটার ১ লাখ ৩ হাজার ৯৯৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে উপজেলায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টহল দলের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি, পুলিশের ৮টি মোবাইল টিম, একটি স্ট্রাইকিং টিম এবং আনসার বাহিনীর ২টি স্ট্রাইকিং টিম মোতায়েন রয়েছে। এছাড়া অফিসারসহ মোট ২৭৫ জন পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন।

ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা নাশকতার অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১৪টি অতি ঝুঁকিপূর্ণসহ ৬৯ কেন্দ্রে ভোটগ্রহণ, মোতায়েন বিজিবি-র‍্যাব-পুলিশ

পাঁচবিবিতে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: ৬৯ কেন্দ্রে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে

আপডেট সময় : ১০:৩২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬