বিএনপি ইস্তেহারে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও বিশেষ হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা
বিএনপির ইস্তেহারে মানসিক স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব, সব হাসপাতালে ইউনিট চালুর প্রতিশ্রুতি
- আপডেট সময় : ০২:৪৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

মো: শামিম |
পাটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশে মানসিক স্বাস্থ্য দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইস্তেহারে এ খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ইস্তেহারে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা এবং প্রতিটি সদর হাসপাতালে মানসিক স্বাস্থ্য ইউনিট চালুর পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।
মো: মোকাদ্দেস আলী, সাবেক আহ্বায়ক সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং সাইকোলজিস্ট বলেন, “প্রায় ৯৯ শতাংশ রোগী শুরুতে কবিরাজ বা ঝাঁড়ফুঁকের চিকিৎসা নেন। ফলে সঠিক চিকিৎসা বিলম্বিত হয়ে রোগ জটিল আকার ধারণ করে। অনেক ক্ষেত্রে দীর্ঘদিন পর সিজোফ্রেনিয়া, শুচিবায়ু বা বাইপোলার ডিসঅর্ডারের মতো গুরুতর রোগ শনাক্ত হয়।”
ইস্তেহারে আরও উল্লেখ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত স্কুল ও স্কলারশিপ এবং দেশের প্রতিটি বিভাগে মানসিক হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব।
বিশেষজ্ঞরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে কুসংস্কার কমবে এবং জনগণের মানসিক সুস্থতা নিশ্চিত করা সম্ভব হবে।
এই পরিকল্পনা দেশের মানসিক স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে।














