চট্টগ্রাম ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জমি দখলকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ; স্থানীয়দের ক্ষোভ

পিরোজপুরে অবৈধ জমি দখলে বাধা দেওয়ায় তরুণ লেখকসহ পরিবারের ওপর দা দিয়ে হামলার অভিযোগ

রেদয়ান
  • আপডেট সময় : ০৩:৫৯:০২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালি ইউনিয়নে অবৈধ জমি দখলে বাধা দেওয়াকে কেন্দ্র করে তরুণ লেখক ও পিরোজপুর জেলা জাতীয় নাগরিক কমিটির সাবেক সংগঠক রেদওয়ান তালুকদার এবং তার পরিবারের সদস্যদের ওপর ধারালো দা দিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে একই গ্রামের মমতাজ (মততাজ) নামের এক নারীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে গত ৬ ফেব্রুয়ারি, শুক্রবার দাউদখালি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় রেদওয়ান তালুকদার, তার বাবা মাদ্রাসা শিক্ষক ও সমাজসেবক মাওলানা নুরুল ইসলাম তালুকদার, তার মা ও বোন প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে অল্পের জন্য রক্ষা পান।
অনুসন্ধানে জানা গেছে, রেদওয়ান তালুকদারের দাদার মালিকানাধীন জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রেখেছে মমতাজ ও তার পরিবার। এ বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে তিনি ধারালো দা নিয়ে হামলা চালান বলে অভিযোগ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত মমতাজের বিরুদ্ধে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ, ঝগড়া-বিবাদ, মিথ্যা মামলা দায়েরসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কয়েক বছর আগে তিনি শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এবং পুত্রবধূকে বাড়িতে থাকতে দিচ্ছেন না বলেও জানা গেছে।
এছাড়া নিজের ছেলেকে সেনাবাহিনী দিয়ে গ্রেফতারের চেষ্টা এবং বাসুর নাছিরকে মারধরের হুমকি দেওয়ার অভিযোগও স্থানীয়রা তুলেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মমতাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে ভুক্তভোগী পরিবার আইনি সহায়তা চেয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জমি দখলকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ; স্থানীয়দের ক্ষোভ

পিরোজপুরে অবৈধ জমি দখলে বাধা দেওয়ায় তরুণ লেখকসহ পরিবারের ওপর দা দিয়ে হামলার অভিযোগ

আপডেট সময় : ০৩:৫৯:০২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬