চট্টগ্রাম ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

সংবাদ সংগ্রহে যাওয়ার পথে অজ্ঞাত যুবকদের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী সাংবাদিক

সালথায় সাংবাদিককে হাত-পা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি: সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০৯:১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুরঃ

ফরিদপুরের সালথা উপজেলায় সংবাদ সংগ্রহে যাওয়ার পথে এক সাংবাদিককে হাত-পা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হুমকির শিকার সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (৩০) দৈনিক সমকাল পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি এবং সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। তিনি আটঘর ইউনিয়নের বিবাগদী গ্রামের মোঃ আলতাফ শেখের ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সালথা বাজারে যাচ্ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম। পথে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর–বাহিরেদিয়া দেশের বাড়ি তিন রাস্তার মোড় এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ৫–৬ জন যুবক তার গতিরোধ করে।

অভিযোগে উল্লেখ করা হয়, ওই যুবকরা তাকে ঘেরাও করে প্রশ্ন তোলে—“তুই শুধু শামা ওবায়েদের নিউজ করিস কেন?”

এ সময় সাংবাদিক সাইফুল জানান, তিনি ওইদিন এলাকায় ছিলেন না এবং সংশ্লিষ্ট বৈঠক সম্পর্কেও অবগত ছিলেন না।
এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা বলেন, “গতকাল বুড়িদিয়া বাজারে রিকশা মার্কার প্রার্থী মাওলানা আকরাম আলী ওরফে দলা হুজুরের লোকদের ওপর হামলার নিউজ করিস নাই কেন?”

একপর্যায়ে তারা অশালীন ভাষায় গালাগাল করে এবং আগামী ১২ ফেব্রুয়ারির পর সাংবাদিকের “হাড্ডিগুড্ডি ভেঙে দেওয়ার” হুমকি দেয়।

ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, তিনি একজন পেশাদার সাংবাদিক হিসেবে সবসময় নিরপেক্ষ সংবাদ প্রকাশের চেষ্টা করেন।

কিন্তু সংবাদ প্রকাশের কারণে যদি এভাবে হুমকির মুখে পড়তে হয়, তবে তা শুধু একজন সাংবাদিকের জন্য নয়—পুরো সাংবাদিক সমাজের জন্য উদ্বেগজনক। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

এ বিষয়ে ফরিদপুর-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী বলেন, তিনি নির্বাচনী কাজে ব্যস্ত রয়েছেন এবং কারা এই হুমকি দিয়েছে তা তার জানা নেই।

কেউ তাকে হেয় করতে এ ঘটনা ঘটিয়েছে কি না, তা খোঁজ নিয়ে দেখবেন। তিনি এ ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেন এবং বলেন, সাংবাদিকদের কাজে হুমকি দেওয়ার কোনো সুযোগ নেই।

সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাহিদ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হুমকিদাতাদের দ্রুত শনাক্ত না করলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সালথা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাংবাদিক সাইফুল ইসলামের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সংগ্রহে যাওয়ার পথে অজ্ঞাত যুবকদের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী সাংবাদিক

সালথায় সাংবাদিককে হাত-পা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি: সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ

আপডেট সময় : ০৯:১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬