সংগঠন শক্তিশালী করতে মতবিনিময় সভায় ঐক্যের আহ্বান
কালিয়াকৈর পৌরসভার ৫নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

শাকিল হোসেন | কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ৫নং ওয়ার্ড মোঃ বেলায়েত হোসেন বেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক যুগ্ম সম্পাদক হাজী মোঃ শফিকুল ইসলাম (চান মিয়া)।
মতবিনিময় সভায় কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় কালিয়াকৈর পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপস্থিত যুবদল নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মোঃ ফারুক হোসেন (কালিয়াকৈর পৌর যুবদল), মোঃ সাইদুর রহমান (সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড পৌর যুবদল), মোঃ নাজমুল সরকার (সাংগঠনিক সম্পাদক), মোঃ জহিরুল ইসলাম (সদস্য), মোঃ শওকত হোসেন (সহ-সভাপতি), লিটন (সিনিয়র সহ-সভাপতি), তাইজুল (সহ–সভাপতি), মোঃ জহিরুল ইসলাম (সহ-সভাপতি) এবং আরিফ হোসেন (যুগ্ম সম্পাদক, স্বেচ্ছাসেবক দল)।
স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম (জেলা স্বেচ্ছাসেবক দল) ও মোঃ সোহাগ হোসেন (সদস্য সচিব, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল)।
এছাড়া ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সারোয়ার হোসেন রিদয় (যুগ্ম আহ্বায়ক, কালিয়াকৈর পৌর ছাত্রদল), সবুজ (৬নং ওয়ার্ড), জিহাদ (সিনিয়র সহ-সভাপতি, ৫নং ওয়ার্ড ছাত্রদল), রিফাত (সহ-সাংগঠনিক সম্পাদক), ফাহাদ (যুগ্ম সম্পাদক), মোঃ রাজিব হোসেন (কালিয়াকৈর কলেজ ছাত্রদল)সহ সাহেদ, সিফাত, আল-আমিন, রেদোয়ান ও সিয়াম।
সভায় বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রাম জোরদার করা, দলীয় সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।














