চট্টগ্রাম ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

‘ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম’-এর আয়োজনে ব্যতিক্রমী রাজনৈতিক প্রশ্নোত্তর অনুষ্ঠান

মণিরামপুরে তরুণদের প্রশ্নে উন্নয়ন ভাবনা তুলে ধরলেন বিএনপি প্রার্থী রশীদ বিন ওয়াক্কাস

আব্দুল্লাহ আল মামুন
  • আপডেট সময় : ১০:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল্লাহ আল মামুন |
যশোর প্রতিনিধিঃ

আগামীর মণিরামপুরের উন্নয়ন পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরতে তরুণদের সরাসরি প্রশ্নের মুখোমুখি হয়েছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের বিএনপি জোট প্রার্থী মাওলানা রশীদ বিন ওয়াক্কাস।

ভিন্নধর্মী এই প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক বিভিন্ন খাতে তার বাস্তবভিত্তিক পরিকল্পনার কথা তুলে ধরেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মণিরামপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তন হলরুমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ক্যাটাগরি ভিত্তিক প্রশ্ন উপস্থাপন করেন এবং বিএনপি প্রার্থী রশীদ বিন ওয়াক্কাস সেসব প্রশ্নের সরাসরি উত্তর দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিমুল এহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি এবং উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মো. মুতাছিম বিল্লাহ’র সার্বিক তত্ত্বাবধানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম. রাকিবুল ইসলাম রনির সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্ব পরিচালিত হয়।

এ সময় রশীদ বিন ওয়াক্কাস বলেন, নির্বাচিত হলে মণিরামপুরকে একটি আধুনিক, সেবাভিত্তিক ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে তরুণ সমাজের মতামত ও প্রস্তাবকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে কৃষি উন্নয়ন, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ সব খাতে নিরপেক্ষ সেবা নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

‘ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম’-এর আয়োজনে ব্যতিক্রমী রাজনৈতিক প্রশ্নোত্তর অনুষ্ঠান

মণিরামপুরে তরুণদের প্রশ্নে উন্নয়ন ভাবনা তুলে ধরলেন বিএনপি প্রার্থী রশীদ বিন ওয়াক্কাস

আপডেট সময় : ১০:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬